নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিনের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
- গতকাল সোমবার (০১ জুন ২০২০) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকগণ করোনায় আক্রান্ত হলে তাদের প্রতিদিনের তথ্য পাঠাতে হবে। এসব তথ্যের মধ্যে থাকবে-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকদের নাম, পদবি, মোবাইল নম্বর, করোনা শনাক্তের তারিখ, বর্তমান অবস্থা প্রভৃতি।
- বিভাগীয় উপ-পরিচালকদেরকে প্রতিদিন বেলা ২টার মধ্যে আগের দিন দুপুর ১২টা থেকে রিপোর্টিং দিনের দুপুর ১২টার তথ্য পাঠাতে হবে।
[email protected], [email protected],[email protected] এসব মেইলে তথ্য পাঠাতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানের করোনা আক্রান্ত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের তথ্য প্রতিদিন ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১৪ হাজার ৯৫০টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৭০৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৯১১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৫২ হাজার ৪৪৫ জন। শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ।’২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২৩ জন। মোট সুস্থ হয়েছে ১১ হাজার ১২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৭০৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/সিসিপি
