মাদারীপুর সংবাদদাতা; জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ওবাইদুর রহমান খান করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ বুধবার (১৭ এপ্রিল ২০২০) রাতে তার করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন।
- গত ২৪ ঘণ্টায় মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ নতুন আরো ৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ১০১ দিনের মধ্যে এটাই জেলায় সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বাধিক সদর উপজেলায় ৩৯ জন, কালকিনিতে ১৩ জন, রাজৈরে ৩৩ জন এবং শিবর্চ উপজেলায় ৭ জন।
এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬৮ জনে। ২৪ ঘণ্টায় কোনো রোগী সুস্থ হয়েছে ৫ জন। এ পর্যন্ত মাদারীপুর জেলায় মোট সুস্থ হয়েছেন ১২৪ জন। নতুন আক্রান্তসহ ২৯৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানান, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. ওবাইদুর রহমান খানের কয়েকদিন ধরেই তার ঠান্ডা ও কাশি আছে। এ জন্যই তিনি ১১ জুন করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। আজ বুধবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও চার হাজার আটজনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৮ হাজার ১৮৯ জন।
আমাদের বাণী ডট কম/১৭ জুন ২০২০/পিপিএম
