নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ; মুন্সীগঞ্জে জেলা প্রশাসক, ডিডিএলজি, চিকিসৎক সহ আরো ৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪০০ জনে।
আজ রবিবার (১৭ মে ২০২০)মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, ডিডিএলজি এস.এম. শফিক ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ইসরাতের সহ ২৩৪ জনের নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) দপ্তরে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৩৭ জনের নমুনায় পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে জেলা প্রশাসক, ডিডিএলজি এবং চিকিসৎক সহ ১৩ জন, শ্রীনগরে ৩ জন, গজারিয়া ৬ জন, লৌহজং ৩ জন, সিরাজদিখানে ৫ জন এবং টঙ্গিবাড়ীতে ৫ জন। জেলা প্রশাসক নিজ সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় আট হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করে এক হাজার ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৩৭৩ জন। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৩ জন ও নারী একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন ও চট্টগ্রাম বিভাগের পাঁচজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটির আছেন পাঁচজন। তাদের বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ একজন, ৫১-৬০ তিনজন, ৬১-৭০ তিনজন, ৭১-৮০ তিনজন ও ৮১-৯০ বছরের মধ্যে একজন।
আমাদের বাণী ডট কম/১৭ মে ২০২০/ডিএ
