লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা; লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবু তাহের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মেয়রের মেঝো ছেলে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু বিষয়টি নিশ্চিত করে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বাবার জন্য দোয়া চেয়েছেন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরে আরও ১৩ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ১৮৫ জনে দাঁড়াল।
এ ছাড়া দুজন ইউপি চেয়ারম্যানসহ জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৭ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সর্বশেষ (১৮ জুলাই ২০২০) তহ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃত্যুর সংখ্যা ২৫৮১ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৭০৯ জন। মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ২ হাজার ৬৬ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৬৩২টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯২৩টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭০৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ২ হাজার ৬৬ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৮৬ শতাংশ।’ ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৩৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ১০ হাজার ৯৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৪ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৫৮১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৮ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ২ হাজার ৪০ জন এবং নারী ৫৪১ জন।’
আমাদের বাণী ডট কম/১৮ জুলাই ২০২০/পিপিএম

