লালমনিরহাট সংবাদদাতা; জেলার   সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

লালমনিরহাট আদালত সূত্র ও ওই বিচারকের আত্মীয়রা জানান, ফেরদৌস আহমেদ গত ১ জুন ঢাকা থেকে লালমনিরহাটে আসেন এবং ৪ জুন আদালতে বিচারকাজ পরিচালনা করে আবার ঢাকায় ফিরে যান।

এরপর অসুস্থ হয়ে পড়লে করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। রিপোর্টে পজিটিভ ধরা পড়ার পরই তাঁকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তাঁর রক্তে অক্সিজেনের পরিমাণ ওঠানামা করছে। তাঁর নিকটাত্মীয় ও পরিচিতিজনরা তাঁর প্লাজমা থেরাপির জন্য এবি পজিটিভ গ্রুপের ডোনার খুঁজছেন।

জেলা ও দায়রা জজের সাবেক সহকর্মী ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাকির হোসাইন বলেন, ‘আমরা চেষ্টা করছি প্লাজমা সংগ্রহ করার। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। স্যারের সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়া চাচ্ছি।’

জানতে চাইলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদের জামাতা লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ বলেন, ‘আমার শ্বশুর এখন সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন। আমরা এবি পজিটিভ রক্তের প্লাজমা খুঁজছি।’

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৯ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জনের।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।