শেখ মামুন, রাজবাড়ী জেলা সংবাদদাতা; করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক সচিব ও সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার রাজবাড়ী র কৃতি সন্তান এম. বজলুল করিম চৌধুরী মারা গেছে। আজ রবিবার (৩১ মে ২০২০) দুপুর ১২ টাদিকে তিনি মারা যান বলে জানা গেছে।
আজ রবিবার (৩১ মে ২০২০) দুপুরে তার মৃত্যুর খবরটি সাংবাদিকদেরকে নিশ্চিত করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।
জনপ্রশাসন সচিব বলেন, ‘তিনি (বজলুল করিম চৌধুরী) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই বেলা ১২টার দিকে মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ দিন ধরে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। শেষের দিকে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।
বজলুল করিম চৌধুরী ২০১৮ সালের ১৬ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। এর আগের দিন (১৫ এপ্রিল) এই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতির পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসসি) করা হয়।
- উল্লেখ্য, রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের মরহুম রেজাউল করিম চৌধুরীর পুত্র ও বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের কর্মকর্তা এম.বজলুল করিম চৌধুরী ২০১৭ সালের গত ২৪শে আগস্ট তারিখে ঢাকা বিভাগের কমিশনার পদে নিয়োগ পেয়ে ২০১৮ সালের ১৫ই এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করে সচিব পদে পদোন্নতি পান। একই দিন তিনি সচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসর গ্রহণ করেন। চাকুরী জীবনে তিনি টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রাজউকের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১কন্যা সন্তান রেখে গেছেন।
আমাদের বাণী ডট কম/৩১ মে ২০২০/সিসিপি
