আবু তাহের, নরসিংদী জেলা সংবাদদাতা;  করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সরকার নির্দেশিত বিধি কঠোরভাবে মেনে চলতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পাশাপাশি নরসিংদীতে মাঠে নেমেছে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০)  সকালে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী পারভেজ মল্লিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম শহরের বিভিন্ন হাট বাজার, সড়ক ও আশপাশের এলাকায় সর্তকতামূলক প্রচারনা চালায়।

এসময় সেনা সদস্যরা জনগণকে ঘরে থাকার পাশাপাশি সরকারের নির্দেশনা মেনে চলতে কঠোরভাবে হুশিয়ারী উচ্চরণ করেন। সেই সাথে সেনাবাহিনীকে কঠোর কোন পদক্ষেপ যেনো নিতে না হয় সেই বিষয়ে অনুরোধ জানানো হয়। এখন থেকে করোনা মোকাবেলায় সরকারী নির্দেশ পালনে জেলা প্রশাসনের পাশাপাশি কঠোর ভূমিকা পালন করবে সেনাবাহিনী।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনায় বেসামাল বিশ্ব। থেমে নেই বাংলাদেশও প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। লাশের সংখ্যাও বাড়ছে। মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান। ব্রিফিংয়ে ডা. মো. হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীরে করোনাভাইরাস আছে বলে শনাক্ত হয়েছে। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।

আমাদের বাণী ডট কম/০২ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।