নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বিশ্বের অন্তত ১৭০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। এ ভাইরাসের সংক্রমণ আরও বিস্তার লাভ করতে পারে এমন আশঙ্কা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্ত অধিদপ্তর/দপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জরুরী নির্দেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২০) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে উপসচিব মোহাম্মাদ আবু নাসের বেগ সাক্ষরিত এক বিজ্ঞপ্তি তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তী বলা হয়, বিদেশ ভ্রমণে অনুমতি (সরকারি/ব্যক্তিগত) প্রদান সংক্রান্ত প্রস্তাব আপাতত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিভাগে প্রেরণ না করা। সরকার ঘোষনা দেওয়া পর ইতিমধ্যে যারা বিদেশ ভ্রমণ করে দেশে ফিরেছেন তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা। এবং হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যাতে দাপ্তরিক কাজ বিঘ্নিত না হয় তাঁর জন্য অনলাইন সার্বক্ষনিক নজরদারি করা।

আমাদের বাণী

করোনা ভাইরাসে বাংলাদেশে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী এবং তারা একই পরিবারের সদস্য। এ নিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়াল। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২০) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

গতকালই প্রথম বাংলাদেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আমাদের বাণী ডট কম/১৯ মার্চ ২০২০/সিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।