কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা; জেলার কলাপাড়ায় উপজেলায় নতুন করে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাসহ দুই নারীর শরীরে করোনা সনাক্ত হয়েছে।
- আজ শনিবার (৩০ মে ২০২০) দুপুরে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার।
আক্রান্ত দুই নারীর মধ্যে এক জনের বাড়ী কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায়। তিনি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
- অপর নারীর বাড়ী উপজেলার পূর্ব ডাবলগুঞ্জ ইউনিয়নের পূর্ব ডাবলুগঞ্জ গ্রামে। তিনি একজন গৃহিনী। আক্রান্ত দুইজনই বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ জন। এর মধ্যে একজন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুইজন বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, নতুন আক্রান্ত দুইজনই নারী। তারা দ্জুনই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাড়ি দুটি লকডাউন করা হয়েছে।-
এদিকে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (৩০মে ২০২০) তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১ হাজার ৪৪৩টি। নমুনা পরীক্ষা করেছি ৯ হাজার ৯৮৭টি গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১১ হাজার ৩০১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৫৪টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৭৬৪ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৬০৮ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৬১০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। সুস্থ হয়েছে ৩৬০ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ৩৭৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ২৫ জন ও নারী তিনজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রংপুর বিভাগের দুইজন ও সিলেট বিভাগের একজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটির আছেন ১০ জন। বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১-৪০ বছরের মধ্যে চারজন, ৪১-৫০ চারজন, ৫১-৬০ নয়জন, ৭১-৮০ তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন। হাসপাতালে মারা গেছেন ২৬ জন ও বাকি দুজন বাড়িতে। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৪৬৯ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৮০ জনকে।
আমাদের বাণী ডট কম/৩০ মে ২০২০/সিসিপি
