নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বিশ্বে দাবানলে মত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস।আর এই ভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বের প্রতিটি দেশই নিজস্ব পন্থায় লকডাউন কিংবা জরুরী অবস্থা ঘোষণা করেছে। বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে এই মহামারি। কার্যত আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে লকডাউন না হলেও দেশে এক প্রকার লকডাউনই চলছে যা চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। আর এই অঘোষিত লকডাউন এর সময় দেশে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে নির্দেশনা দিয়েছে সরকার। তবে জরুরী প্রয়োজনে বের হয়েই পুলিশ ও প্রশাসনের হেনস্তার শিকার হচ্ছে নাগরিক এ থেকে দেশের বয়স্করাও রেহাই পাচ্ছে না। এরই পুনরাবৃত্তি বয়স্ক নাগরিকদের কান ধরে ওঠবস করানোর পাশাপাশি ছবি তোলার পর সমালোচনার জের ধরে যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৮মার্চ ২০২০) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন আমাদের বাণী ডট কম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘বয়স্ক নাগরিককে অপমান করায় যশোরের মনিরামপুরের এসি ল্যান্ডকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের অফিসে সংযুক্ত করা হয়েছে। অফিস খোলার পর এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে যশোড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসানউল্লাহ শরীফী জানান, সাইয়েমার বদলে সুফল গোলদার পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে উদ্বুদ্ধকরণের কাজ করবেন।

গতকাল শুক্রবার (২৭ মার্চ ২০২০) যশোরের মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে বয়স্ক দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করানো এবং তাদের ছবি তোলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় এসিল্যান্ড সাইয়েমা হাসানের প্রত্যক্ষ সম্পৃক্ততা লক্ষ্য করা যায়। ব্যাপক সমালোচনার মুখে আজ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

আমাদের বাণী ডট কম/২৮ মার্চ ২০২০/ডিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।