নিজস্ব সংবাদদাতা, ঢাকা; এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল (২০২০) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আগামী ১১ মে পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন।

আজ রবিবার (৩ মে ২০২০) কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।  কারিগরির এমপিও আদেশের স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.১৯-৩১৮,৩১৯,৩২০,৩২১ তারিখ : ৩-৫-২০২০

এর আগে গত ২৮ এপ্রিল স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২০) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে।  শিক্ষকরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

স্কুল-কলেজের এমপিও আদেশের স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০১৯/৮২৯/০৪।

বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক গত মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২০)  ছাড় হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রনী রুপালি , সোনালী ও জনতা ব্যাংকে এই চেক পাঠানো হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতা তোলার শেষ দিন আগামী ৭ মে। মাদরাসার এমপিও আদেশের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.১৯-১৬৯

আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।