জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা; জেলার কালীগঞ্জে ধর্ষণের শিকার সলিমুন্নেছা গার্লস হাইস্কুলের দশম শ্রেনীর এক ছাত্রীর (১৫) ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার (২৯ ফেব্রুয়ারি ২০২০) দুপুরে আদালতে অপহরণের পর ধর্ষণ মামলা দায়েরের প্রেক্ষিতে এই  ডাক্তারী পরীক্ষা করা হয়।

উপজেলার তৈলকুপ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল্লাহ নামে এক বখাটে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ওই ছাত্রীও ইয়াবা আসক্ত বলে পুলিশ মনে করছে।

ঝিনাইদহ সদর হাসপাতালে আসা কালীগঞ্জ থানার এসআই আশিক জানান, চাপালি গ্রামের ওই মেয়েটিকে বখাটে আব্দুল্লাহ নিয়ে যায়। মেয়েটির বয়স ১৮ বছর না হওয়ায় তার পিতা আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে শনিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ওই স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।

তিনি বলেন, মেয়ে ও বখাটে ছেলে উভয় ইয়াবা আসক্ত মনে মনে হচ্ছে। এ নিয়ে কালীগঞ্জের জনপ্রতিনধিরা একাধিকবার শালিস করেও কোন সুরাহা করতে পারেনি। ফলে আদালতের দারস্থ হন মেয়েটির পিতা।

আমাদের বাণী ডট কম.০১ মার্চ ২০২০/ভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।