সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা;  জেলার কালুখালী উপজেলার ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ রবিবারা (০৩ মে ২০২০)  উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান এই চেক বিতরন উদ্বোধন করেন।

কালুখালী উপজেলার ১৩ জন ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী এই অনুদানের চেক গ্রহন করেন। সমাজসেবা অফিসার জিল্লুর রহমান জানান, চিকিৎসা বাবদ প্রত্যেককে ৫০ হাজার টাকার করে মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।