কুষ্টিয়ার কুমারখালীতে ডোবা থেকে আলফাত হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আলফাত একই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মসজিদে মোয়াজ্জেম হিসাবে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত শনিবার (৮ জুন) সকালে বাড়ি থেকে ফজরের নামাজ পড়তে মসজিদে যান আলফাত হোসেন। পরে আর বাড়ি ফিরে আসেনি। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।