হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার কুমারখালী উপজেলায় ঘুড়ি উড়াতে গিয়ে সোহাগ (১৩) নামে এক প্রাথমিক শিক্ষার্থী বজ্রপাতে নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (০৯ জুন ২০২০) বিকাল ৪ টার সময় উপজেলার নন্দলালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র কাশেমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
এলাকাবাসি ও পুলিশ জানায়, নন্দলালপুর ইউনিয়ন বাঁশআড়া এলাকার মকছেদ আলীর ছেলে সাগর বিকালে ঘুড়ি উড়ানোর কথা বলে মাঠে যায় সেখানেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়। পরে পরিবারের সদস্যরা জীবিত মনে করে কুমারখালী স্বাস্থ্যকমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/ডিএ
