কুষ্টিয়ার কুমারখালি ব্র্যাক অফিসের প্রশিক্ষণ কক্ষে,  ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচী, প্রোগ্রেস প্রকল্প কতৃক আয়োজিত কুমারখালি উপজেলার ২২ জন হালকা প্রকৌশল শিল্প মালিকদের উপস্থিতে এক প্রশিক্ষণ পরবর্তি টেকনিক্যাল আপগ্রেডেশন ফলোআপ কর্মশালা বৃহস্পপতিবার সকালে অনুষ্ঠিত হয়।
ফলোআপ কর্মশালায় রিসোর্স  পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কারিগরি  প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত অধ্যক্ষ  মোঃ আখতারুজ্জামান,  বিশেষ  অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ তুহিন জবপ্লেসমেন্ট অফিসার কারিগরি প্রশক্ষন কেন্দ্র কুষ্টিয়া।  কর্মশালা সঞ্চালনা করেন , মোঃ হারুন অর রশীদ, ফিল্ড টেকনিক্যাল  অফিসার, ব্র্যাক, দক্ষতা উন্নয়ন কর্মসূচী,  কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
কর্মশালায় উন্নত প্রযুক্তি ব্যবহারের গুরত্ব, ভ্যালুচেইন বিশ্লেষণ, নতুন পন্য উৎপাদন কৌশল, ব্যবসায়িক যোগাযোগ কৌশল, পণ্য প্রচারের কৌশল, নেতৃত্বদান সহ আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া কর্মশালার শেষপ্রান্তে হালকা প্রকৌশল শিল্প মালিকদের মাঝে দুপুরের খাবার ও অগ্নি নিরাপত্তার জন্য বালতি প্রদান করা হয়। সকলের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ  কামনা করে কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।