কুমিল্লা সংবাদদাতা; জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ৬৩ জন ব্যক্তি করোনায় মারা গেছেন।
আজ বুধবার (১৭ জুন ২০২০) কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন
তিনি বলেন, এদিকে গত ২৪ ঘণ্টায় নগরীতে ১৮ জনসহ নতুন করে বুধবার জেলায় ৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কুমিল্লা নগরী ছাড়াও বুড়িচংয়ে পাঁচজন, লাকসামে নয়জন, মুরাদনগরে চারজন, মনোহরগঞ্জ চারজন, সদর দক্ষিণে পাঁচজন, হোমনায় তিনজন, তিতাসে নয়জন,দাউদকান্দিতে ছয়জন, নাঙ্গলকোট আটজন, দেবিদ্বারে ১২ জন, ব্রাহ্মণপাড়ায় একজন ও চান্দিনায় ছয়জন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লা নগরীসহ পুরো জেলা থেকে ১৫ হাজার একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৩হাজার ৪৮৩ জনের। বুধবার চৌদ্দগ্রামে ১০ জন, মুরাদনগরে ৮৮জন, সদর দক্ষিণে সাতজন, নাঙ্গলকোটে পাঁচজন, বুড়িচংয়ে ২২জন, দেবিদ্বার সাতজন, তিতাসে পাঁচজন ও দাউদকান্দিতে একজন সুস্থ হয়েছেন। এছাড়া একদিন লাকসামে দুইজন, নাঙ্গলকোটে একজন ও কুমিল্লা নগরীতে একজনসহ মারা গেছেন চারজন।
এই পর্যন্ত কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ২১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৬৫১ জন ও মৃত্যু হয়েছে ৬৩ জন।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও চার হাজার আটজনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৮ হাজার ১৮৯ জন।
আমাদের বাণী ডট কম/১৭ জুন ২০২০/পিপিএম
