কুমিল্লা জেলা সংবাদাতা; কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসকসহ নতুন আরই ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬৩ জনে। শুক্রবার বিকেল পর্যন্ত কুমিল্লা জেলায় মোট মারা গেছেন ১৭ জন। এ দিন দেবিদ্বারের চারজনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।
আজ শুক্রবার (২২ মে ২০২০) বিকেলে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি কুমিল্লা জেলার সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা.নিসর্গ মেরাজ চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৩৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে মুরাদনগরে ১৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ৯ জন, আদর্শ সদরে ১জন, সদর দক্ষিণে ৫ জন, মনোহরগঞ্জে ২জন এবং চৌদ্দগ্রামে ১জন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২২ মে ২০২০) তথ্য অনুযায়ী, দেশে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৮৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ১৯০ জনে। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে আটজন ও হাসপাতালে আনার পথে একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, বরিশাল বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগের তিনজন। তাদের বয়স বিশ্লেষণে ২১-৩০ বছরের মধ্যে পাঁচজন, ৩১-৪০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ দুইজন, ৫১-৬০ পাঁচজন, ৬১-৭০ ছয়জন, ৭১-৮০ দুইজন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন।
আমাদের বাণী ডট কম/২২ মে ২০২০/ডিএ
