ডেস্ক রিপোর্ট, ঢাকা;  কুমিল্লায় মেসে থাকা শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুমিল্লা জেলা শাখা।

আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি ২০২০) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুমিল্লা জেলা আহ্বায়ক মো আসিফ এবং সদস্য সচিব আশরাফুল ইসলাম কুমিল্লা শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের এই দাবি জানিয়েছেন।

বিবৃতিতে   নেতৃবৃন্দ বলেন, কভিড -১৯ এর কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলে শিক্ষার্থীরা মেস ত্যাগ করে। কুমিল্লার বিভিন্ন উপজেলা সহ পার্শ্ববর্তী জেলা শহরের শিক্ষার্থীরাও পড়াশোনা করেন শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। শহরের বেশিরভাগ শিক্ষার্থীরা মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের হওয়ায় নিজেরা টিউশন করে বা পার্ট টাইম জব করে তাদের পড়াশোনার খরচ চালাত। কভিড -১৯ এর কারনে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। এই পরিস্থিতিতে ও মেস মালিকরা শিক্ষার্থীদের ফোন করে ভাড়া দেয়ার জন্য জোড় করছে এবং ফোনে অশালীন কথা বার্তা বলছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচি সহ সারাদেশে শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফের দাবি জানিয়ে ভার্চুয়াল প্রতিবাদ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

কুমিল্লা জেলার সকল শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ করার দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক মো আসিফ ও সদস্য সচিব আশরাফুল ইসলাম। মাননীয় জেলা প্রশাসককে এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে মেস ভাড়া মওকুফের আহ্বান জানান ছাত্র ফ্রন্টের এই দুই নেতা।

আমাদের বাণী ডট কম/১৯ মে ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।