কুমিল্লা সংবাদদাতা; জেলার চান্দিনায় সম্পত্তির লোভে আরাফাত হোসাইন (৮) নামে এক শিশুকে গলাটিপে হত্যা করেছেন তার সৎ মা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্যই দিয়েছেন সৎ মা সুমী আক্তার।

  • গতকাল রবিবার (৩১ মে ২০২০) রাত ১১টার দিকে উপজেলার তীরচর গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

শিশু আরাফাত উপজেলার বাতাঘাসী ইউনিয়নের তীরচর গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে। সে তীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ফরিদ মিয়ার প্রথম স্ত্রীর তিন মেয়ে ও একটি মাত্র ছেলে আরাফাত। আর দ্বিতীয় স্ত্রী সুমী আক্তারের ছোট একটি ছেলে সন্তান রয়েছে।

  • নিহতের মা ফেরদৌসী বেগম জানান, রবিবার দুপুর ১২টার পর থেকে আরাফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ি ও আশেপাশের এলাকা খুঁজে কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করাও হয়। রাত ৯টার পর এলাকার লোকজন সৎ মা’র আচরণ সন্দেহজনক দেখে পুরো বাড়িতে তল্লাশি চালায়। পরে গোয়াল ঘরে শিশুর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে, শিশু আরাফাতের মরদেহ পাওয়ায় পর সৎ মা পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাকে আটক করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

  • চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৎ মা সুমী আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রথম স্ত্রীর সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্যই পরিকল্পিতভাবে শিশু আরাফাতকে গলাটিপে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করার জন্য লাশটি গোয়াল ঘরে খড় দিয়ে ঢেকে রাখেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।

আমাদের বাণী ডট কম/০১  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।