নীলফামারী সংবাদদাতা; জেলার সদর উপজেলায় বজ্রপাতে মজিদুল ইসলাম (৩৫) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়।

  • আজ সোমবার (০১ মে ২০২০) বিকেলে ধান কাটার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত মজিদুল ইসলাম সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার এক কৃষকরে বোরো ধান কাটার কাজ করছিল ছয়জন শ্রমিক। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলে মজিদুল নিহত ও অন্য পাঁচজন শ্রমিক আহত হয়। আহতদের নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুন্দপুকুর ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী বজ্রপাতে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আমাদের বাণী ডট কম/০১  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।