হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  জেলায় করোনা আক্রান্ত দুই জন রোগী সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে মুক্ত করা হয়েছে। এরা হলো কুষ্টিয়ার কুমারখালীর গট্টিয়া গ্রামের আক্কাস আলি ও চর মহেন্দ্রপুর গ্রামের সামাদ বিশ্বাস ।

আজ শুক্রবার (০১ মে ২০২০) দুপুরে ছাড়পত্র দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন থেকে তাদের বাড়ি পাঠানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার বলেন, দু’জনের বয়সই ষাটের বেশি। আক্কাচ আলি ২২ এপ্রিল ও সামাদ ২৩ এপ্রিল করোনা শনাক্ত হন। এর পরেই তাদেরকে আইসোলেশনে আনা হয়। চিকিৎসা শেষে সুস্থ হলে দুই বার পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাস নেই নিশ্চিত হয়ে ছাড়পত্র দিয়ে বাড়ীতে পাঠানো হলো।

এ পর্যন্ত কুষ্টিয়ায় ১৫ জন করোনা শনাক্ত হয়েছেন। দুইজন সুস্থ্য হলেন। ৫ জন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আর বাকীরা নিজেদের বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। তবে সবার অবস্থায় ভাল রয়েছে। তিনি বলেন, আতংকিত নয়, সময়মত চিকিৎসা আর নিয়ম মানলে দ্রুত করোনা থেকে সুস্থ্য হওয়া সম্ভব।

আমাদের বাণী ডট কম/০১ মে  ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।