আগুনে পুড়ে যাবার প্রায় একমাসে সরকারী কোনো সহায়তা না পেয়ে খোলা আকাশের নিচে রাতযাপন করছিলেন কুষ্টিয়ার কুমারখালী সদকী ইউনিয়নের মালিয়েট গ্রামের রুবিনা খাতুন।
এ খবর পেয়ে রুবিনার ঘর কারার জন্য ঢেউটিন দিয়ে সহয়তা করলেন এনআরবি ব্রিকসের প্রোপাইটার আলহাজ্ব রেজাউল ইসলাম।
রবিবার সকালে তিনি মালিয়াটের রুবিনার পুড়ে যাওয়া বাড়ির ভিটে মাটিতে ঢেওটিন দিয়ে ঘর তৈরি করে দেন। এসময় স্থানীয় এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তি ক্ষতিগ্রস্ত রুবিনা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন 
