হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে আরও ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা (বহিরাগত বাদে) দাঁড়ালো ১৫৩ জনে। এর মধ্যে মোট সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩১ জন। একই সাথে বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১১৫ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন ও খুলনাতে ২ জনকে প্রেরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৯ জুন ২০২০) রাতে কুষ্টিয়ার জেলা সিভিল সার্জন ডাক্তার এস এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।’
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবের প্রাপ্ত তথ্য মতে, আজ কুষ্টিয়ায় ২০০টি নমুনার পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে কুষ্টিয়ার ১৫ জনের করোনা পজিটিভ এসেছে। বাকি ফলগুলো নেগেটিভ আসে।
সিভিল সার্জন ডাক্তার এস এম আনোয়ারুল ইসলাম, নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৯ জন, মিরপুর ২ জন, কুমারখালী ২ জন, খোকসা ২ জন। সদরের ব্যক্তিদের ঠিকানা কমলাপুর, মজমপুর, কোর্টপাড়া,খাজানগর ও জেলা প্রশাসকের কার্যালয় । মিরপুরের ব্যক্তিদের ঠিকানা পোড়াদহ। খোকসার ব্যক্তিদের ঠিকানা জানিপুর। কুমারখালীর ব্যাক্তিদের ঠিকানা নন্দলালপুর ও পৌরসভা। আজকে নতুন সনাক্ত ১৩জন পুরুষ ও ২ জন নারী। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত (বহিরাগত বাদে) ১৫৩ জন কোভিড রোগী সনাক্ত হল।
নতুন ১৬ জন সহ শনাক্তকৃত ১৫৩ জনের মধ্যে দৌলতপুর উপজেলায় ২৫ জন, ভেড়ামারা উপজেলায় ২৪ জন, মিরপুর উপজেলায় ১৫ জন, সদর উপজেলায় ৫৪ জন, কুমারখালী উপজেলায় ২৩ জন ও খোকসা উপজেলায় ১২ জন। এদের মধ্যে পুরুষ রোগী ১১৫ জন ও নারী ৩৮ জন।
মোট ১৫৩ জনের মধ্যে সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩১ জন এবং উপজেলা ভিত্তিক সুস্থ ২৯ জন (দৌলতপুর ১১, ভেড়ামারায় ২, মিরপুরে ৫ জন , সদর উপজেলায় ৪ জন, কুমারখালীয় ৬ জন ও খোকসায় ১ জন) বহিরাগত সুস্থ ২ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৯ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৭৭৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৩৩৬জন।গত ২৪ ঘণ্টায় ৫৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৭১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৬২ শতাংশ।’ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৭৭ জন। মোট সুস্থ হয়েছে ১৫ হাজার ৩৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ৩৩ জন, নারী ১২ জন।
আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/ডিএ
