পটুয়াখালী জেলা সংবাদদাতা; জেলার কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ঈশীতা বেগম (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
আজ মঙ্গলবার (০৩ মার্চ ২০২০) সকাল সাতটার দিকে হোটেলের কক্ষের তালা ভেঙে তারা এ লাশ উদ্ধার করে। হোটেলের রেজিস্টার অনুযায়ী ঈশিতা যশোরের কেশবপুর থানার রাজ্জাকের স্ত্রী।
হোটেল মালিকের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৯ ফেব্রুয়ারী শনিবার ঈশিতা তার স্বামী রাজ্জাকের সাথে কুয়াকাটা ঘুরতে এসে হোটেল হলিডে ইনের ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেয়। গতকাল সোমবার বিকালে রাজ্জাক হোটেল কর্মচারীদের কিছু না বলে কক্ষে তালা মেরে একা হোটেল থেকে চলে যায়। পরে হোটেলের কর্মচারীদের সন্দেহ হলে তারা অনেকক্ষন দরজায় নক করে কোন সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে হোটেল কক্ষের তালা ভেঙে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে মহিপুর থানার (ওসি)তদন্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/০৩ মার্চ ২০২০/ইএ
