কুষ্টিয়ার খোকসা উপজেলা আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক অফিস কর্তৃক আয়োজিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ৪৮ টি ইভেন্টের বিভিন্ন ক্রীড়া ও সংস্কৃতি তে উপজেলার ৮৭ টি বিদ্যালয় থেকে প্রায় তিন শতাধিক ক্ষুদে ক্রীড়াবিদ অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (১৯ জানুয়ারি, ২০২০) খোকসা জানিপুর সরকারি পাইলট বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সকল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ বেলাল।

উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সুপ্রিয়া রাণীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু হানিফ, শিক্ষক তোরাব আলী মোল্লা, মোঃ আব্দুল্লাহ, আব্দুস সবুর ও মাসুরা পারভীন।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিটা ইভেন্টের পর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দেরকে তাৎক্ষণীক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।