আসন্ন ১লা ফেব্রুয়ারী  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে বিজ্ঞ আইনজীবীদের নিয়ে নিয়মিত প্রচারণা অব্যাহত রেখেছেন তাপসের বড় ভাবি’ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী ।

তিনি শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২ ঘটিকা থেকে সন্ধা ৭ ঘটিকা পর্যন্ত বিজ্ঞ আইনজীবীদের সাথে নিয়ে রাজধানীর বিজয় নগর, পুরানা পল্টন, কাকরাইল, মৎস্য ভবন ও সেগুনবাগিচা এলাকায় তাপসের পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থনা, লিফলেট বিতরন ও মিছিল করেন ।

এ সময় অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী সাধারন জনতার উদ্দেশ্যে বলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ভোটে বিজয়ী হয়ে মেয়র হলে নগর ভবন জন-সাধারনের জন্য সব সময় খোলা থাকবে। নগরবাসীর পাশে সুখে ও দু:খে সব সময় থাকবে।

বর্তমান নগরীর সব ধরনের সমস্যা সমাধানে সক্রিয় ভুমিকা পালন ও ঢাকা মহানগর দক্ষিণকে একটি আধুনিক, পরিছন্ন, সন্ত্রাস, মাদক মুক্ত নগরী গড়ে তোলার যে অঙ্গিকার করেছে তা বাস্তবায়নের জন্য আপনাদের ভোট, দোয়া এবং সহযোগীতা প্রয়োজন।

তাই আপনারা উন্নয়নের স্বার্থে ১লা ফেব্রুয়ারি   তাপসের নির্বাচনী প্রতিক নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন।

আমাদের বাণী/আ-আ-মা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।