সীমিত সম্পদের মধ্যে থেকেও জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। কারণ এই জনগণের টাকায় আমাদের বেতন হয়। সরকারের সকল জানমালের নিরাপত্তার দায়িত্বে আপনারা যে মহৎ পেশায় জড়িত আছেন পেশাদারিত্ব নিয়ে কাজ করলে অবশ্যই দুর্যোগ মোকাবেলা করা অনেকটাই সম্ভব। বুধবার সকালে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশনে সপ্তাহব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় খোকসা উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তা একথা বলেন।
খোকসা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোস্তাইন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।
উদ্বোধনী বক্তব্যে ফায়ারম্যান তুষার হোসেন তার বক্তৃতায় বলেন, বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিবেশ উপেক্ষা করে আমরা জনগণের সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। তবে আমরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যা ভোগ করি। ইউনিয়ন পর্যায়ে এমনও রাস্তা আছে আমাদের বড় গাড়ি নিয়ে যাতায়াত করা খুব কষ্ট হয়। এজন্য ছোট একটি গাড়ি যদি ফায়ার সার্ভিসের দোয়া হতো অবশ্যই জনগণের সেবা নিশ্চিত করা আমাদের জন্য সুবিধা হত। প্রধান অতিথি বিশেষ অতিথি কে ফুলেল শুভেচ্ছায় বরণ করার পর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর এবারের প্রতিপাদ্য বিষয় “সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ শুভ উদ্বোধন হয়।
বক্তারা তাদের বক্তৃতায় বলেন, সচেতনতাই সকল দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হয়। এজন্য উপজেলার প্রতিটা মানুষকে জানতে হবে কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হয় এবং কি ভাবে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হয়। আর এই সচেতনতাই প্রতিটা মানুষের জীবনে জানমাল রক্ষা করা সম্ভব হয়। সেই সাথে ফায়ার সার্ভিসের সাথে যারা জড়িত রয়েছেন তারা সকলকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর কাছে জোর দাবি জানান।
এ সময় উপস্থিত স্থানীয় এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরাসহ গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
