রাজবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজবাড়ীর আয়োজনে এবং এর স্টেশন কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও সভায় বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

 

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আরো বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ শওকত আলী জোদ্দার প্রমূখ।

এসময় অগ্নি নির্বাপক ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও অগ্নিকাণ্ড মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যকরী ভূমিকা পালন করছে বলে জানান বক্তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।