কুষ্টিয়ার খোকসা উপজেলায় “যুব কল্যান তহবিল ” হতে অনুদান প্রাপ্ত ২টি সংগঠনের মাঝে ২টি চেক বিতরন করা হয়।

রবিবার দুপুরে খোকসা উপজেলা নির্বাহী অফিসার অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা উপজেলার গণেশপুরে জবা মৎস্য কল্যাণ যুব সংঘ ও ফোর স্টার যুব সংঘ শোমসপুর এর সভাপতি-সাধারন সম্পাদক এর হাতে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকার চেক তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান ও উপজেলা নির্বাহি অফিসার এডমিনিস্ট্রেশন অফিসার জাহাঙ্গীর আলমসহ স্থানীয় যুব মৎস্য চাষীরা।

বিজ্ঞাপন হারুন ক্লিনিক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।