আজ ৩ নভেম্বর, শোকাবহ জেলহত্যা দিবস। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় রচিত হয় এই দিনে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চ জাতীয় চারনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন।
মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র/আহবায়ক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন বলেন “স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টির জন্য যুদ্ধকালীন জাতীয় বীর হিসেবে তাদের অনন্য অবদান জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহচর মুক্তিযুদ্ধকালীন সরকারের নেতৃত্বদানকারী এই জাতীয় চার নেতা আমাদের মাঝে বেঁচে থাকবেন ততদিন যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে”।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মিজানুর রহমান পিকুল, সাধারণ সম্পাদক মোঃ খোকন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমাদের বাণী
