কুষ্টিয়ার খোকসা উপজেলার সমস্ত জানিপুর বাজারের ঔষধ প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালতের চার দোকানের ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
কুষ্টিয়ার ওষুধ তত্ত্বাবধায়ক মোঃ ওয়াহিদুর রহমান এর অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে উপজেলার শোমসপুর বাজারে চৌধুরী ফার্মেসির মালিক এম এম হক কে ১০ দশ হাজার টাকা, চৌধুরী ফার্মেসির মালিক হারুন-অর-রশীদকে ৬ হাজার টাকা, ইসলাম ফার্মেসির মালিক মোঃ শামীম রেজা কে ৩ হাজার টাকা ও খোকসা বাসস্ট্যান্ডে আরিয়ান ফার্মেসির মালিক আব্দুল হান্নান কে ৩ হাজার টাকা সর্ব মোট ২২হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফ্ফারা তাসনীন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আইনে এ দণ্ড প্রদান করেন
এসময় খোকসা থানার চৌকস অফিসার এসআই প্রশান্ত কুমার সাহা ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
