কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ক্ষমতাসীন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন করা হয় শনিবার বিকালে। বেতবাড়িয়া ইউনিয়নের মুকসুদপুর গ্রামের ইয়াকুব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিকালে প্রায় দুই শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

তৃণমূল আওয়ামী লীগের নতুন নেতৃত্বে কে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মাঝে বেশ উজ্জীবিত দেখা গেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার উক্ত কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

১ নং ওয়ার্ড বেতবাড়িয়া ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন মো: ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো: সোহেল রানা।
২নং ওয়ার্ড জাগলবারের সভাপতি নির্বাচিত হন মো: মোসলেম উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: আবদুল জালাল মন্ডল।
৩ নং ওয়ার্ড ভবানীপুরে সভাপতি হয়েছেন মো: জলিল মন্ডল ও সাধারণ সম্পাদক হয়েছেন মো: মুকুল হোসেন।
৪ নং ওয়ার্ড মুকসুদপুরে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আসাদুজ্জামান বান্টু ও সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম
৫ নং ওয়ার্ড বামুনপাড়া সভাপতি নির্বাচিত হয়েছেন মো: সাদ আলী খাঁ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আজমল হোসেন।
৬ নং ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: সালামত আলী
৭ নং ওয়ার্ড বনোগ্রাম পশ্চিমপাড়া সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কালাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ নয়ন বিশ্বাস।
৮ নং ওয়ার্ড বনোগ্রাম মধ্যপাড়া সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ শুকুর আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ ছাত্তার পরামানিক।
ও ৯ নং ওয়ার্ড বনোগ্রাম পূর্বপাড়া সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আরিফুজ্জামান।

প্রতিটা ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে পৃথক পৃথক ভোটের মাধ্যমে উপস্থিত ভোটারদের সম্মতিতে এ সকল সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম বাবলু।

বেতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নয়টি ওয়ার্ডের কাউন্সিল ও অন্যান্যের মধ্যে উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল মন্ডল মোঃ রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মিজানুর রহমান সরদার মোঃ রবিউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কোন। দিনব্যাপী ওয়ার্ড কাউন্সিলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য খোকসা উপজেলায় আওয়ামী লীগের ওয়ার্ড ও ইউনিয়ন কাউন্সিল কে কেন্দ্র করে বিবদমান দুটি গ্রুপের মধ্যে বেশকিছু হতাহত হওয়ার ঘটনা ঘটেছিল। উপজেলার বিশেষ আইন শৃঙ্খলা সভার মিটিংয়ের পর এই সর্বপ্রথম বেতবাড়িয়া ইউনিয়নের কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিল সম্পন্ন হল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।