কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  জেলার খোকসা উপজেলায় প্রথম বারের মত তিনজন রুগী করোনা জয়ি কে স্বাস্থ্য বিভাগের ছাড়পত্র দিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল।

আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২০) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে সকল ডাক্তারদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে প্রথম করোনা জয়ি আরিফুল, সমফিজ উদ্দিন ও শুকুর আলী তিনজনকে ছাড়পত্র প্রদান করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত মাসের ২৮ তারিখে ঢাকা থেকে আসা এ সকল গার্মেন্টস কর্মীরা খোকসায় আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তাদের সব পরীক্ষা করে করোনায় আক্রান্ত হয় বলে জানান। খোকসা হাসপাতালের ডাক্তারদের চিকিৎসা ও তত্ত্বাবধানে আক্রান্ত রুগীদের করোনা পরীক্ষায় ১৬ জুন নেগেটিভ হয়। এর অংশ হিসাবে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে তাদেরকে ছাড়পত্র প্রদান করা হয়।

উল্লেখ্য এ পর্যন্ত উপজেলায় মোট ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে প্রথমেই একজন পুলিশ সদস্য ঢাকাতে চলে যায়। আজ প্রথমবারের মতো তিন জনকে করোনা মুক্ত ছাড়পত্র দেওয়া হল। ৯জন রুগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে চিকিৎসারত আছে। বাকি ৮ জন রুগী তাদের নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

এক প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন,খোকসার বাইরে থেকে আসা রোগীদের শুধুমাত্র চিকিৎসা এবং তাদের মাধ্যমে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ সকল রুগীর কোন বড় রোগের প্রাদুর্ভাব আমরা পাইনি।

অপরদিকে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার প্রেমাংশু বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের জানান বাকি যে ৯ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়নে তাদের বাড়িতে আইসনে রয়েছেন তারা সকলেই সুস্থ আছেন আমরা আশা করছি অনতিবিলম্বে এরাও পূর্ণ সুস্থতা অর্জন করবে।

আমাদের বাণী ডট কম/১৮  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।