মৎস্য চাষীরাই আমাদের আমিষের চালিকাশক্তি। স্থানীয় আমিষের শতভাগ চাহিদা পূরণে আমাদেরকে তাদের কে প্রণোদনা দিয়ে হলেও উদ্বুদ্ধ করতে হবে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসায় জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনি অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান এ কথা বলেন।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৯ এর সমাপনি অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন এর সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়াম্যান সেলিম রেজা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোপেস চন্দ্র সরকার, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার রাসেদ হাসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা সমবায় অফিসার সাঈদ হাসান, যুবউন্নয়ন অফিসার বদিউজ্জামান, খোকসা জানিপুর সরকারী মাধ্রমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ আলী, শোমসপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, জানিপুর ইউপি চেয়ারম্যান হবিবুর রহমান,ওসমানপুর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বাবলু, গোপগ্রাম ইউপি চেয়াম্যান আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রহিম উদ্দিন খান, মৎস্য চাষী মহম্মদ আলী, আরিফুল আলম তশর, শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে করেন প্রধান অতিথি উপজেলা চেয়াম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান। এর আগে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় ৩ জন মৎস্য চাষীকে পুরস্কর প্রদন করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন মৎস্য চাষী মহম্মদ আলী, আরিফুল আলম তশর,আবুল কালাম।
