হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসায় শিয়ালের ফাঁদে বিদ্যুতে শক খেয়ে হয়ে ইকরাম হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের বাড়ি উপজেলার ওসমানপুর গ্রামে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে মুরগির খামারে শিয়ালের জন্য ফাঁদ পাতেন এলাকার আলীমুদ্দিনের ছেলে ইকরাম হোসেন। সেই ফাঁদে কাজ করার সময় বিদ্যুতে শক লাগে ইকরামের। অবস্থা খারাপ হওয়ায় পরিবারের লোকজন তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আমাদের বাণী ডট কম/০৬ আগস্ট ২০২০/পিপিএম
