হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; “মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
আজ রবিবার (১৫ মার্চ ২০২০) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালি ও উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
। উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তা এর সভাপতিত্বে রেলি উত্তর আলোচনা সভায় উপজেলাবাসীর ভোক্তা অধদিকার সুরক্ষা কল্পে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার পরিবেশনের জন্য সকলের পর্যায়ের সহযোগিতা চাওয়া হয়।
বক্তারা বলেন, আইনের সঠিক প্রয়োগ ও নিজেদের সচেতনতাই ভোক্তাদের অধিকার সংরক্ষণ করা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, মৎস্য অফিসার রাশেদ হাসান, সমবায় কর্মকর্তা সাঈদ হাসান, মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।
আলোচনা সভার আগে উপজেলা চত্বরে ভোক্তা অধিকার সংরক্ষণ এর উপর এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
আমাদের বাণী ডট কম/১৫ মার্চ ২০২০/পিএ
