মামুনুর রশীদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ড উপজেলায় ঘটে যাওয়া তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের স্ট্যান্ড রিলিজ প্রত্যাহার ও স্বপদে বহালের দাবীতে মানববন্ধন করেছে সীতাকুন্ডের সাধারণ জনগণ।

আজ রবিবার (১৫ মার্চ ২০২০) সকাল সাড়ে ১১টায় পৌরসদর এলাকার কলেজ রোডের মাথায় সর্বস্তরের জনসাধারণের থেকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ভূমিদস্যু ও অসামাজিক কার্যকলাপ পছন্দকারী কর্তৃক ফেইসবুকে ভাইরাল করা মিথ্যা একটি ঘটনা যাছাই বাছাই না করে লেখালেখি শুরু করে দেয় । অপরদিকে বিভাগীয় কমিশনার কোন তদন্ত বা যাছাই বাছাই না করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মাহবুবুল হককে ষ্ট্যান্ড রিলিজ করায় আমরা সীতাকুন্ডবাসী আজ মর্মাহত এবং ব্যথিত। কারণ তিনি ভূমি অফিসে যোগদান করার পর থেকে ঘুষ দূর্নীতি বন্ধ হতে বাধ্য হয়। আর এতে করে ভূমিদস্যু ও দালালদের আতংক হয়ে দাঁড়ান তিনি। এমন কি কোন দালাল যদি ভূমি অফিসে সেবা প্রাপ্ত ব্যক্তির কাছ থেকে অবৈধ ভাবে টাকা আদায় করে থাকলে এসিল্যান্ডের নজরে আসলে সাথে সাথে ঐ টাকা আদায় করে দিতেন এবং ঐ দালালকে ভূমি অফিসে আসা নিষেধ করতেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা, এসিল্যান্ড সৈয়দ মাহবুবুল হকের ষ্ট্যান্ড রিলিজ বাতিল করে এবং তাকে স্বপদে বহালের জন্য মাননীয় বিভাগীয় কমিশনারের কাছে অনুরোধ ও আহবান জানান।

উল্লেখ্য, উপজেলার গুলিয়াখালী সী-বীচে দীর্ঘ দিন ধরে কিছু প্রভাবশালী মহল বীচে কিছু তাঁবু টাঙ্গিয়ে অসামাজিক কর্মকান্ড চালাতে থাকলে এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে উঠে। এই অসামাজিক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে এলাকার জনগণ বার বার প্রশাসনকে অনুরোধ জানালেও কেউ এগিয়ে আসেনি। সর্বশেষ এই অভিযোগ এসিল্যান্ড সৈয়দ মাহবুবুল হকের নজরে এলে তিনি গত মঙ্গলবার ১০ মার্চ বিকালে গুলিয়াখালী সী-বীচে অভিযান চালান। অভিযানের সময় কিছু উশৃঙ্খল যুবক যুবতীকে আটক করে সামাজিকতার কথা চিন্তা করে সর্তকতা মূলকভাবে তাদের কাছ থেকে মুছলেখা নিয়ে ছেড়ে দেয়। তাছাড়া তাঁবু টাঙ্গিয়ে অসামাজিক কর্মকান্ড চালানোর দায়ে ১৫ শ টাকা জরিমানা করে এবং কয়েকটি তাঁবু জব্দ করে। অপরদিকে স্থানীয় জনগণ অসামাজিক কার্যকলাপের জন্য এক যুবককে ধরে চুল কেটে এসিল্যান্ডের কাছে নিয়ে আসে। এসিল্যান্ড সর্তক করে ছেড়ে দেন।

এসিল্যান্ড প্রেমিকার সামনে প্রেমিক যুবকের মাথার চুল কেটে দিয়েছে উল্লেখ করে ঐ ঘটনা ফেসবুকে ভাইরাল হলে তাৎক্ষণিক এসিল্যান্ড কে বদলী করা হয়। তবে এ বিষয়ে এলাকাবাসী বলছে এটা ছিল সম্পূন্ন মিথ্যা ও  অবাস্তব।

আমাদের বাণী ডট কম/১৫ মার্চ ২০২০/সিপি 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।