হুমায়ুন কবির কুষ্টিয়া জেলা সংবাদদাতা; কুষ্টিয়া- ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ কুমারখালীতে তার দাদার নামে শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশন নামে একটি সমাজসেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। উক্ত ফাউন্ডেশনের অর্থায়নে কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন। কর্মহীন হয়ে পড়ে অত্র এলাকার দিনমজুর ভ্যানচালক, চায়ের দোকানদার সহ বিভিন্ন স্তরের এলাকাবাসীগণ।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, বিপজ্জনক করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে সেভ হোম বা কোয়ারেন্টাইন এ থাকা অত্যন্ত জরুরী। খুব প্রয়োজন নাহলে বাড়ি থেকে বের না হবার পরামর্শ দেন তিনি। কারন আজ সোমবার আরো ৩৫ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৩ জন মারা গেছেন ।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারনে বহু মানুষ কর্মহীন হয়ে পড়ায় এক শ্রেণীর মধ্যবিত্ত পরিবার যারা কাউকে নিজের অসহায়ত্বের কথা বলতে পারছেন না। এমন প্রায় খোকসা উপজেলায় ৩ হাজার পরিবারকে চিহ্নিত করে শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের খাদ্য সামগ্রী প্রদানের জন্য বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের নির্দেশ প্রদান করা হয়েছে । আজ ৬ এপ্রিল দুপুরে তিনি খাদ্য সামগ্রী বিতরন উদ্বোধন করেছেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার, খোকসা থানার অফিসার্স ইনচার্জ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাসুম মোরশেদ শান্ত, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ খাদ্য সামগ্রী প্রতিটি পরিবারকে তাদের বাড়ির দোরগোড়ায় খাবার পৌঁছে দেয়া হবে।

আমাদের বাণী ডট কম/০৬ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।