হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলায় ৫ দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার উপজেলার  উপজেলার শোমসপুর, জানিপুর ও মাসিলিয়া বাজারে ৫ দোকানদারকে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক স্থানীয় সাংবাদিকদের জানান, ভ্রাম্যমান আদালতের দণ্ডবিধির ২০১৮ এর ২৪ ধারা মোতাবেক খোকসা জানিপুর বাজারের সততা কসমেটিকস কে ৫’শ টাকা মনোয়ার টেলিকম কে ১ হাজার টাকা জেলখানর মোড়ে আব্দুল কুদ্দুস মন্ডল এর মুদিখানার দোকানদারকে ৫’শ টাকা, এছাড়াও উপজেলার মাসিলিয়া বাজারে দুই দোকানদারকে ৫’শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় সর্বমোট ৫ দোকানদারকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে।

খোকসা থানার এসআই আরিফ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে এসকল দোকানদারদের বিরুদ্ধে অর্থদণ্ড প্রদান করা হয় এসময় ভ্রাম্যমাণ আদালতে হাজির ছিলেন আব্দুর রাজ্জাক।

আমাদের বাণী ডট কম/১০ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।