সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা;  জেলায় এই প্রথম করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। ৩২ বছর বয়সী ওই যুবকের  পৈত্রিক বাড়ি রংপুরে। সে নারায়নগঞ্জে থাকতো। সেখানে থাকা অবস্থায় সে জ্বরে আক্রান্ত হয়। গত ৪ এপ্রিল জ্বর নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তার শ্বশুর বাড়িতে চলে আসে সে।

সন্দেহভাজন রোগী হিসেবে গত মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার তার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ বলে জানা যায়।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ গতকাল  বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২০)  রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই রিপোর্ট আসার দিনেই চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, করোনায় সর্বাধিক আক্রান্ত ঢাকা ও নারায়নগঞ্জ থেকে গত ক’দিনে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ চাঁদপুর এসেছে। তাদের কারণেই চাঁদপুর এখন ঝুঁকির মধ্যে রয়েছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ১০৯৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১১২   জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ৩৩০ জনে। নতুন করে আরও  ১  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২১  জনে। গতকাল বৃহস্পতিবার  (০ ৯ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক।

আমাদের বাণী ডট কম/১০ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।