হুমায়ুন কাবির কুষ্টিয়া জেলা সংবাদদাতা: জেলার খোকসা উপজেলায় মোড়াগাছা জোনাকির আলো সংগঠনের পক্ষ থেকে শিশুদের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে খোকসা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা তিন শত শিশুদের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রতিটা শিশু ঈদের একটি পোষাক ও হাফ কেজি সেমায় ও হাফ কেজি চিনি, এক প্যাকেট গুড়ো দুধ বিতরণ করা হয়েছে।

এ সময় ইউএনও ‘র স্বামী বিশিষ্ট ব্যংকার মোঃ তারিকুল ইসলাম ও জোনাকীর আলো সংগঠনের কর্ণধার শাহীন হাসান, শাহরিয়ার লিখন, সাইদুল ইসলাম, তুষার ইসলাম, রানা, দিপংকর, আলহাজ্জ, মনা প্রমুখও।

আমাদের বাণী ডট কম/২৩ মে ২০২০/ভিপিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।