মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্রগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ডের উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর কলেজ পাড়া রোড এ ২য় করোনা রোগী নজরুল ইসলাম নামের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত সোমবার (১১মে ২০)  উপজেলার  ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস( BITID)তে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে সীতাকুণ্ডের নজরুল ইসলাম নামের ১জনের পজিটিভ আসে।

এসময় উপজেলা প্রসাশন নির্দেশে ও স্থানীয় চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিনের সহযোগীতায় ঐ বাড়িটিকে ১৪ দিনের জন্য লকডাউন করা হয়।এবং আক্রান্ত ব্যাক্তির শারীরিক অবস্থতা ভালো থাকায়, আলাধা একটি ঘরের আইসোলিসনে থাকার নির্দেশ দেন।

আজ শনিবার (২৩ মে ২০) উক্ত আক্রান্ত ব্যাক্তির বাড়ি ১৩ দিন পর লকডাউন খুলে দেওয়া হয় এবং এর আগে পরিবারের সকল সদস্যদের পরীক্ষা করানো হয়। এতে তাদের নেগেটিভ আসে।এখন আক্রান্ত ব্যাক্তি নজরুল ইসলাম সুস্থ আছেন করোনা মুক্ত।

এই বিষয়টি নিশ্চিত করেছেন,উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৩ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও নয় হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১০ হাজার ৮৩৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩৪ হাজার ৬৭৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৮৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৭৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২০ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫২ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৪৮৬ জন। সুস্থতার হার ২০.২২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪১ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৬ জন ও নারী চারজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে চারজন ও হাসপাতালে আনার পথে একজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ২৮৬ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৪১ জনকে।
আমাদের বাণী ডট কম/২৩ মে ২০২০/ভিপিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।