হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; সারাদেশে মহামারী করনা ভাইরাসের প্রাদুর্ভাব লকডাউন হয়ে থাকা কর্মহীন অসহায়-দুস্থ মানুষগুলোর খাদ্য সহায়তা প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিয়ার প্রকল্পের আওতায় কুষ্টিয়ার খোকসা পৌরবাসী অনাহারে থাকবে না। সাড়ে ১৩ ‘শ পরিবারকে দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণের প্রস্তুতিমূলক সভায় পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক এ ককথা বলেন।
পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও নাগরিক সুরক্ষা সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পৌরসভার প্রতিটা ওয়ার্ডে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে । নাগরিকের স্বাস্থ্য সুরক্ষার জন্য কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন এর সাথে সমন্বয় করে এবং স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় আগাম সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ সরকারের নির্দেশনা পৌরবাসী ঘরে থাকায় এবং কর্মহীন হয়ে পড়া মানুষের সরকারের খাদ্য বান্ধব ওএমএস প্রক্রিয়ায় বারো’শ পরিবারকে ওএমএস আওতায় আনা হয়েছে। আগামীতে আরও ৬’শ পরিবারকে এর ওএমএস এর আওতায় আনা হবে। করনা প্রাদুর্ভাবের শুরুতেই পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডবাসীর প্রথম দফায়দেড শত জন অসহায় দিনমজুর ঘরবন্দি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আবার ও খাদ্য সহায়তা দেয়া হবে।
পৌরবাসীর এই খাদ্য সহায়তা প্রদানে সকল ওয়ার্ড কমিশনার এবং সকল এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। ত্রাণ বিতরণ প্রস্তুতিমূলক সভা পৌরসভার সকল ওয়ার্ডের কমিশনার এবং পড়ো কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আমাদের বাণী ডট কম/২৯এপ্রিল ২০২০/পিপিএ
