‘মানুষ মানুষের জন্য’ এ স্লোগানকে অবলম্বন করে শীতার্ত, অসহায় মানুষের পাশে এগিয়ে এসেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। শীতবস্ত্র ও কম্বল নিয়ে গভীর রাতে মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন ইউএনও। অতীতে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে রূপগঞ্জবাসীর মন জয় করেছেন তিনি।

শীতে কাঁপছে গোটা দেশ। তাপমাত্রাও কমেছে উল্লেখযোগ্য হারে। নিন্ম আয়ের মানুষের শীতে কষ্ট হচ্ছে বেশি। খেটে খাওয়া মানুষদের পেটের জন্য বাহিরে বের হতে হচ্ছে। শীতে পুরো উপজেলায় শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। অসহায় শীতার্ত মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে মমতাময়ী মায়ের মতো শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

বুধবার গভীর রাতে তিনি রূপগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে হেটে হেটে অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন। এ সময় শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন তিনি।

এ ব্যাপারে ইউএনও মমতাজ বেগম বাংলাদেশ জার্নালকে বলেন, নামের জন্য নয়, হতদরিদ্র, অসহায় মানুষের জন্য কিছু করতে পারলে মনটা ভাল লাগে। শীতটা একটু বেড়েই গেছে। তাই অসহায়, দরিদ্র মানুষের মাঝে কিছু শীতবস্ত্র ও কম্বল বিতরণ করলাম। তাছাড়া মানুষতো মানুষেরই উপকারে আসবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।