পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। প্রতিদিন উত্তরের হিমেল বাতাসে ক্রমান্বয়ে কমতে শুরু করছে তাপমাত্রা। তবে দিনের তুলনায় রাতে শীতের তীব্রতা বাড়ছে।

বৃহস্পতিবার সকালে দেখা যায়, পঞ্চগড়ে ভোর থেকেই কুয়াশা ও হিমেল বাতাসের দাপট। সকাল ৯টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। কয়েকদিন ধরে দিনভর থাকছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। কনকনে শীতে ভোগান্তিতে পড়ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। রাতে-দিনে শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন অনেকে। ফলে বাড়ছে অগ্নি দুর্ঘটনা। শীতের পোশাকের অভাবে দুর্ভোগ বেড়েছে প্রান্তিক ও দুস্থ মানুষজনের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।