নিজস্ব সংবাদদাতা, নড়াইল; জেলায় কালিয়ায় ভিজিডির চাল চুরির মামলায় বরখাস্তকৃত পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যাকে (৫২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আজ শুক্রবার (০১ মে ২০২০) দুপুরে তাকে কালিয়া উপজেলার খড়রিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, বিভিন্ন সময়ে ৮৫জন জীবিত ও মৃত ব্যক্তির নামে ভিজিডি’র ৪০ টন ৮শ কেজি চাল আত্মসাতের অভিযোগে গত ১৮ এপ্রিল পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যার বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপার ভাইজার মতিয়ার রহমান।

এ বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য যশোর দুদক কার্যালয়ে প্রেরণ করা হয়। দুদক মামলাটি আমলে নেয়ার পর শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা বলেন, জারজিদ মোল্যার বিরুদ্ধে ভিজিডি’র ৪০ টন ৮শ কেজি চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়।

আমাদের বাণী ডট কম/০১ মে  ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।