কক্সবাজারের রামু থানার গর্জনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আট টায় গর্জনীয়া পুলিশ ফাঁড়ি ওসি নিরস্ত্র আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আদিবুল ইসলাম , সন্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী কল্যাণ সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমন ভট্টাচার্য্য, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মিজানুর রহমান, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাঈল নোমান,গর্জনীয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ এলাকার জনপ্রতিনিধি বৃন্দ।
প্রধান অতিথি কম্বল বিতরন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন জঙ্গি, মাদক ব্যবসায়ী, যে কোন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ,দূর্নীতিবাজদের কোন ছাড় দেওয়া হবে না।পুলিশের চলমান অভিযানের মধ্যে দিয়ে এ সব ঘৃণ্য অপরাধ কে সমাজ থেকে নির্মূল করা হবে।এ সময় প্রধান অতিথি এলাকার সচেতন জনসাধারণের সহযোগিতা কামনা করেন এবং অপরাধীদের সঠিক তথ্য নিকটস্থ পুলিশকে জানানোর আহবান জানান।
এ দিকে তীব্র শীতের সময় শীতার্ত দের মধ্য কম্বল বিতরণে পুলিশের মানবিকতা এলাকার সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।
