ঠাকুরগাঁও সদর উপজেলার  গাজা সেবনরত  অবস্থায় বিএম টেকনিক্যাল কলেজের দুই ছাত্রকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার বিকালে পৌরসভার প্রেসক্লাবের পাশের রাস্তা থেকে তাদের আটক করা হয়। আটক দক্ষিণ সালন্দর গ্রামের লাভলু ইসলামের ছেলে পারভেজ আলী(২০) ও ইয়াকুব আলীর ছেলে লিমন (২০)।

জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ  অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ঐ দুই কলেজ ছাত্রকে আটক করে।

তাদের প্রত্যেককে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমানণআদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।