গাজীপুর সংবাদদাতা; জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩ জন। ৪৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ৩৪০ জনে।
আজ মঙ্গলবার (০২ জুন ২০২০) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান ।
- সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদরের ৬৪ জন, কালিয়াকৈরে সাতজন, কালীগঞ্জের চারজন, শ্রীপুরের ১৩ জন ও কাপাসিয়া উপজেলার পাঁচজন রয়েছেন।
গাজীপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৪০ জন। এর মধ্যে কালিয়াকৈর উপজেলার ১৩২ জন, কালীগঞ্জের ১৪৪, কাপাসিয়ার ৯৬, শ্রীপুরের ৯৩ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ৮৭৫ জন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ছয়জন। গতকাল সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮০ জন।
- সিভিল সার্জন জানান, গাজীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। গাজীপুর থেকে এ পর্যন্ত ১১ হাজার ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ রিপোর্ট এসেছে ১ হাজার ৩৪০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১৪ হাজার ৯৫০টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৭০৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৯১১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৫২ হাজার ৪৪৫ জন। শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ।’২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২৩ জন। মোট সুস্থ হয়েছে ১১ হাজার ১২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৭০৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/সিসিপি
